প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:৩৯ পি.এম
টেকনাফ হোয়াইক্যং পাহাড়ে ৬ কৃষক অপহৃত

টেকনাফ হোয়াইক্যং পাহাড়ে ৬ কৃষক অপহৃত
জাবেদ ইকবাল চৌধুরী,টেকনাফ ভিশন:
টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মোহাম্মদ জমির (৩০), মোহাম্মদ মুন্না (২৫), মোহাম্মদ আলম (৩০), মোহাম্মদ রফিক (৩৫), মোহাম্মদ মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং এর কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ে কৃষিকাজ করতে গেলে সশস্ত্র পাহাড়ি ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে ৬ কৃষককে অপহরণ করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনাটি জানাজানি হলে অপহৃতদের পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এখনো তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ৬ জন অপহরণের খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
All Rights Reserved © 2026 TeknafVision.Com
Developed By : Azad Web IT