বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্বার : আটক-৩ উখিয়ায় জামায়াতের জনসভা:  ‘এই নির্বাচন সাধারণ নয়, রক্তের দায় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে’—মুহাম্মদ শাহজাহান উখিয়ায় ক্যাম্পের বাইরে ঘর ভাড়া নিয়ে বসবাস, শিশুসহ গ্রেপ্তার ৬২২ রোহিঙ্গা উখিয়ার মরিচ্যা–সোনার পাড়ায় দাঁড়িপাল্লার পথসভায় নূর আহমদ আনোয়ারী : ১২ ফেব্রুয়ারী উখিয়া-টেকনাফে নিরব ব্যালট বিপ্লব ঘটাবে নিরীহ জনতা চবিতে ইপসা-৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন :  আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS)। আন্তঃকলেজ বিভাগে চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি, আন্ত: স্কুলে ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ চ্যাম্পিয়ন ১২ই ফেব্রুয়ারী ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন আহমদ টেকনাফে শাহজাহান চৌধুরীর নির্বাচনী জনসভা: মডেল টেকনাফ গড়ার অঙ্গীকার করে জনগনের আইনি ভোগান্তি কমাতে টেকনাফে আদালত ফিরিয়ে আনা হবে টেকনাফ সীমান্তে মিয়ানমারের সংঘাত :   ২৭ দিন অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন গুলিবিদ্ধ  আফনান উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মদ্যপ ব্যক্তির এলোপাতাড়ি  গুলিতে শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ

উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্বার : আটক-৩

জাবেদ ইকবাল চৌধুরী / ৩৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান:
অস্ত্র ও গোলাবারুদ উদ্বার : আটক-৩
টেকনাফ ভিশন রিপোর্ট  :
কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী আটক করা হয়েছে।
 বুধবার ভোর রাত ২ টার সময়  সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১ নং ওয়ার্ড এলাকায়  সেনাবাহিনীর চৌকষ দলের নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র সন্ত্রাসী আমিন এবং তার দেহরক্ষী জানে আলম, এবং সোহেল নামের অপর একজনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ইত্যাদি সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ১ টি বিদেশি পিস্তল, ১ টি একে-২২ রাইফেল, ১ টি দেশীয় পিস্তল, ২ টি একনলা বন্দুক, ২ টি দেশীয় ধারালো অস্ত্র, ১ টি পিস্তল ম্যাগাজিন, ২ টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল এ্যামুনিশন, ২ টি কার্তুজ এবং ২ টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনী এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT