শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার :  সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক-১৯  টেকনাফে কোস্ট গার্ডের অভিযান:  ৫ মানব পাচারকারী আটক:  বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার মিয়ানমারে পাচার:  সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর  মরদেহ  উদ্ধার  টেকনাফের নাইক্ষ্যংদিয়া উপকূলে ট্রলারসহ পাঁচ ব্যাক্তিকে ধরে নিয়েছে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী রমজান সামনে রেখে উখিয়ায় বাজার মনিটরিং,অর্থদণ্ড সেন্টমার্টিনের অদূরে  সমুদ্রে ইঞ্জিন বিকল :  ভাসমান বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার  “উখিয়া-টেকনাফে অন্যায়-অবিচারের কোনো স্থান নেই”—–শাহজাহান চৌধুরী আরাকান আর্মি “র কাছে বন্দী ৭ রোহিঙ্গা ও ৬৬ বাংলাদেশী ফিরেছে  মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি  নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

আরাকান আর্মি “র কাছে বন্দী ৭ রোহিঙ্গা ও ৬৬ বাংলাদেশী ফিরেছে 

জাবেদ ইকবাল চৌধুরী / ৪৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আরাকান আর্মি “র কাছে বন্দী ৭ রোহিঙ্গা ও ৬৬ বাংলাদেশী ফিরেছে
টেকনাফ ভিশন রিপোর্ট  :
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী
আরাকান আর্মি” র কাছে আটক ৬৬ জন বাংলাদেশী ও ৭ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ( এফডিএমএন) টেকনাফে
প্রত্যাবর্তন করেছে।  ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে  প্রথম ধাপে মোট ৭৩ জন জেলেকে নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির নিকট হতে  গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফেরত আনা হয়েছে। এদের মধ্যে ৬৬ জন বাংলাদেশী  ও ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা)। তাদেরকে
পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে বলে জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, বিগত ২০২৫ সালের বিভিন্ন সময়ে  বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ শিকারে যাওয়া বেশকিছু  বাংলাদেশী জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার’র জলসীমায় প্রবেশ করে। এসব জেলেকে  আরাকান আর্মি সদস্য  আটক করে । পরবর্তীতে, আটককৃত জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে তারা সে সকল ক্যাম্পে বন্দী  অবস্থায় রাখে।
উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিবেচনাকে অগ্রাধিকার প্রদান করে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগ এর ফলশ্রুতিতে, আরাকান আর্মির সাথে যোগাযোগের মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয় এবং পর্যায়ক্রমে আটক জেলেদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইতিমধ্যে স্থানীয় উপজেলা/ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ সফল উদ্যোগ এর ফলে আটক জেলেদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ও আস্হার পরিবেশ সৃষ্টি হয়েছে। তাছাড়া মানবিক দৃষ্টিকোণে  আটক জেলেদের আসন্ন রমজান এর পূর্বে এই প্রত্যাবর্তন সামগ্রিকভাবে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানান
লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT