শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার :  সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক-১৯  টেকনাফে কোস্ট গার্ডের অভিযান:  ৫ মানব পাচারকারী আটক:  বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার মিয়ানমারে পাচার:  সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর  মরদেহ  উদ্ধার  টেকনাফের নাইক্ষ্যংদিয়া উপকূলে ট্রলারসহ পাঁচ ব্যাক্তিকে ধরে নিয়েছে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী রমজান সামনে রেখে উখিয়ায় বাজার মনিটরিং,অর্থদণ্ড সেন্টমার্টিনের অদূরে  সমুদ্রে ইঞ্জিন বিকল :  ভাসমান বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার  “উখিয়া-টেকনাফে অন্যায়-অবিচারের কোনো স্থান নেই”—–শাহজাহান চৌধুরী আরাকান আর্মি “র কাছে বন্দী ৭ রোহিঙ্গা ও ৬৬ বাংলাদেশী ফিরেছে  মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি  নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি  নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

জাবেদ ইকবাল চৌধুরী / ৫২ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি  নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার
টেকনাফ ভিশন রিপোর্ট  :
মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার করা হয়েছে ।  কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ ভাবে টেকনাফের বাহারছড়ায় এই অভিযান চালানো হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন কচ্ছপিয়া এলাকার কুখ্যাত মানব পাচারকারী মোঃ আব্দুল আলী তার নিজ বাড়ির একটি গুদাম ঘরে আটকে রেখেছে। খবর পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি  রবিবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড টেকনাফ   স্টেশন , আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে উক্ত বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আভিযানিক দল উক্ত বাড়ির গুদাম ঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।
পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান
লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT