মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত (১৬ ফেব্রুয়ারি) সোমবার ১টি ফিশিং বোট সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড জাহাজ “জয় বাংলা ” তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাঝিমাল্লা হচ্ছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ