শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার :  সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক-১৯  টেকনাফে কোস্ট গার্ডের অভিযান:  ৫ মানব পাচারকারী আটক:  বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার মিয়ানমারে পাচার:  সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর  মরদেহ  উদ্ধার  টেকনাফের নাইক্ষ্যংদিয়া উপকূলে ট্রলারসহ পাঁচ ব্যাক্তিকে ধরে নিয়েছে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী রমজান সামনে রেখে উখিয়ায় বাজার মনিটরিং,অর্থদণ্ড সেন্টমার্টিনের অদূরে  সমুদ্রে ইঞ্জিন বিকল :  ভাসমান বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার  “উখিয়া-টেকনাফে অন্যায়-অবিচারের কোনো স্থান নেই”—–শাহজাহান চৌধুরী আরাকান আর্মি “র কাছে বন্দী ৭ রোহিঙ্গা ও ৬৬ বাংলাদেশী ফিরেছে  মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি  নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

মিয়ানমারে পাচার:  সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

জাবেদ ইকবাল চৌধুরী / ৫৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মিয়ানমারে পাচার:
সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী
টেকনাফ ভিশন রিপোর্ট :
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী)  সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ৭৪০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিন চালিত বোট এবং  চোরাকারবারীকে আটক করা হয়।
১৮ ফেব্রুয়ারি বুধবার আইএসপিআর এর সহকারী পরিচালক রেজা উল-করিম শাম্মী এসব তথ্য নিশ্চিত করেন।
এতে উল্লেখ করা হয়,
সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিমেন্ট মিয়ানমারে পাচার পরিকল্পনার গোপন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় টহল কাজে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর হতে ৩১ মাইল দূরে সন্দেহজনক বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ বোটটি তল্লাশির জন্য  থামার সংকেত দেয়।  এসময় তারা পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যাশা ধাওয়া করে ‘এফবি রুনা আক্তার’ নামক বোটটি আটক করে। আটককৃত বোটটি তল্লাশি করে ৭৪০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারী দলের ১১ জন সদস্যকেও আটক করা হয়।
আটকৃত ব্যক্তিদের সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি  আনুমানিক ৪ ঘটিকায় বোটটি চট্টগ্রামের ফিশারী ঘাট হতে যাত্রা করে সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকায় পৌঁছে  । সেখান হতে ৭৪০ বস্তা সিমেন্ট লোড করে অধিক মুনাফা লাভের আশায় মিয়ানমারের সীতা এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT