শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারে পাচার :  সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক-১৯  টেকনাফে কোস্ট গার্ডের অভিযান:  ৫ মানব পাচারকারী আটক:  বন্দি থাকা নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার মিয়ানমারে পাচার:  সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী টেকনাফ সমুদ্র সৈকতে তরুণ-তরুণীর  মরদেহ  উদ্ধার  টেকনাফের নাইক্ষ্যংদিয়া উপকূলে ট্রলারসহ পাঁচ ব্যাক্তিকে ধরে নিয়েছে মিয়ানমার সশস্ত্র গোষ্ঠী রমজান সামনে রেখে উখিয়ায় বাজার মনিটরিং,অর্থদণ্ড সেন্টমার্টিনের অদূরে  সমুদ্রে ইঞ্জিন বিকল :  ভাসমান বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার  “উখিয়া-টেকনাফে অন্যায়-অবিচারের কোনো স্থান নেই”—–শাহজাহান চৌধুরী আরাকান আর্মি “র কাছে বন্দী ৭ রোহিঙ্গা ও ৬৬ বাংলাদেশী ফিরেছে  মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি  নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন উদ্ধার

মিয়ানমারে পাচার :  সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক-১৯ 

নাফিস ইকবাল চৌধুরী / ৫৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মিয়ানমারে পাচার :
সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক-১৯
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ  :
মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ  ১৯ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী ) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এদের আটক করেছে । ২০ ফেব্রুয়ারি আইএসপিআর এর সহকারী পরিচালক রেজা উল-করিম শাম্মী এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সমুদ্রপথে সিমেন্ট মিয়ানমারে পাচার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় টহলে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর হতে ৩৮ মাইল দূরে সন্দেহজনক বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ বোটটি তল্লাশি করার জন্য  থামার সংকেত দেয়। তখন তারা পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যাশা ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ নামক বোটটি আটক করে। আটককৃত বোটটি তল্লাশি করে ৪৫০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল-চানা, ১৬০ কেজি আদা এবং ৩৬০ বোতল এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়।
অপরদিকে একই এলাকায় পৃথক অভিযানে সন্দেহজনকভাবে চলাচলরত ‘এফবি সুরভি’ নামক আরও একটি ফিশিং বোট আটক করা হয়। এ সময় বোটটি তল্লাশি করে ৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। আটককৃত উভয় বোটে চোরাকারবারী দলের ১৯ জন সদস্যকেও আটক করা হয়।
জানা যায়, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT