সড়ক দূর্ঘটন্য় নয়াপাড়া এলাকার মৌলভী অলী উল্লাহর ইন্তেকাল
মোহাম্মদ জুবায়ের :
টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া এলাকার মৌলভী অলী উল্লাহ টেকনাফ -কক্সবাজার মেরিন ড্রাইভ ( দরিয়া নগর এলাকায়) সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন,ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সে ওই এলাকার মৃত আলী মিয়ার পুত্র।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।
সুত্রে জান যায়, রবিবার (১ মার্চ) দুপুরে বেপরোয়া গতির ট্যুরিস্ট সার্ভিস (চান্দের গাড়ী) ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাওলানা অলি উল্লাহ গুরুতর আহত হলে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার সাথে থাকা সিকদার পাড়ার আমির হোসেন প্রকাশ আমিরু গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
All Rights Reserved © 2026 TeknafVision.Com
Developed By : Azad Web IT