সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে পুড়ে গেলো ২৪টি ঘর কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির বিজয়  কক্সবাজার-৪ : শাহজাহান চৌধুরীর বিজয় পেকুয়ায় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ উখিয়ায় সেনাবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও গোলাবারুদ উদ্বার : আটক-৩ উখিয়ায় জামায়াতের জনসভা:  ‘এই নির্বাচন সাধারণ নয়, রক্তের দায় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে’—মুহাম্মদ শাহজাহান উখিয়ায় ক্যাম্পের বাইরে ঘর ভাড়া নিয়ে বসবাস, শিশুসহ গ্রেপ্তার ৬২২ রোহিঙ্গা উখিয়ার মরিচ্যা–সোনার পাড়ায় দাঁড়িপাল্লার পথসভায় নূর আহমদ আনোয়ারী : ১২ ফেব্রুয়ারী উখিয়া-টেকনাফে নিরব ব্যালট বিপ্লব ঘটাবে নিরীহ জনতা চবিতে ইপসা-৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব সম্পন্ন :  আন্তঃবিশ্ববিদ্যালয় বিভাগে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS)। আন্তঃকলেজ বিভাগে চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি, আন্ত: স্কুলে ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ চ্যাম্পিয়ন ১২ই ফেব্রুয়ারী ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন আহমদ

রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে পুড়ে গেলো ২৪টি ঘর

ইমরান আল মাহমুদ / ৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে পুড়ে গেলো ২৪টি ঘর
ইমরান আল মাহমুদ উখিয়া :
কক্সবাজারের উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪টি শেড পুড়ে গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্পের ই-৫ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকশ রোহিঙ্গা বাসিন্দা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোহিঙ্গাদের বরাত দিয়ে জানা যায় , হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অনেকেই আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে ছুটে যান। স্থানীয় স্বেচ্ছাসেবক ও বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তদন্ত কার্যক্রম চলমান বলে জানিয়েছেন তিনি।”
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT