বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে পুড়ে গেলো ২৪টি ঘর

ইমরান আল মাহমুদ / ১৯৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে পুড়ে গেলো ২৪টি ঘর
ইমরান আল মাহমুদ উখিয়া :
কক্সবাজারের উখিয়ার ১১নং রোহিঙ্গা ক্যাম্পে গভীররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪টি শেড পুড়ে গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্পের ই-৫ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকশ রোহিঙ্গা বাসিন্দা ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোহিঙ্গাদের বরাত দিয়ে জানা যায় , হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অনেকেই আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে ছুটে যান। স্থানীয় স্বেচ্ছাসেবক ও বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উখিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তদন্ত কার্যক্রম চলমান বলে জানিয়েছেন তিনি।”
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT