আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন টেকনাফ সমিতি চট্টগ্রাম একটি নাগরিক সংলাপ আয়োজন করতে যাচ্ছে।
আগামী ৩১শে জানুয়ারি শনিবার সকাল ১০ টার সময় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভিন্নধর্মী এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে।
উক্ত নাগরিক সংলাপে জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)-এর সকল সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সংসদীয় এলাকা বিশেষ করে টেকনাফের বিরাজমান সমস্যা এবং উত্তরণ বিষয়ে প্রার্থীদের সাথে নাগরিকদের সরাসরি সংযোগ স্থাপিত হবে এবং এর মাধ্যমে ভবিষ্যতে একটি কাঙ্ক্ষিত স্বপ্নের টেকনাফ বিনির্মাণ সম্ভব হবে।
অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানিয়েছেন টেকনাফ সমিতি চট্টগ্রাম এর নাগরিক সংলাপ আয়োজক কমিটির সভাপতি মুখতার আহমদ