শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

​ঘুমধুমে নয়াপাড়া যুব সমাজের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া উৎসবের জমকালো উদ্বোধন

আজিজুল হক রানা / ১৪৮ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

​ঘুমধুমে নয়াপাড়া যুব সমাজের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া উৎসবের জমকালো উদ্বোধন

আজিজুল হক রানা, নাইক্ষ্যংছড়ি::
ঘুমধুম নয়াপাড়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নয়াপাড়া যুব সমাজ’ আয়োজিত চতুর্থ বার্ষিক ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া উৎসব। রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন বিকেলে স্থানীয় নয়াপাড়া স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ঈদের চতুর্থ দিন পর্যন্ত।

দাখিল মাদ্রাসা সুপার মাও. সেলিম উল্লার সভাপতিত্বে উক্ত ক্রীড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল আলম কোম্পানি, ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ চৌধুরী, হায়দার আলী কোম্পানি।

​ঘুমধুম ইউনিয়ন জামায়াতের সভাপতি সালাহ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খান মামুন, যুবদল নেতা রাকিবুল ইসলাম, কৃষকদল নেতা শাহ জালাল সাগর, ছাত্রদল নেতা মামুনুর রশীদ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ঘুমধুম ইউনিয়ন বিএনপি’র বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক কোম্পানি, ঘুমধুম ইউনিয়ন যুবদল নেতা মুজিবুল হক, মাও. নুরুল আমিন ফারুকী, শ্রমিক নেতা ঝুলন দে, বিএনপি নেতা সাইফুল সিকদার, মাষ্টার মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আবুল বাশার নয়ন, শফিক আজাদ, ছৈয়দ আলম, জমির উদ্দিন, সাইফুদ্দীন খালেদ, আপন বড়ুয়া প্রমুখ। আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন পুলিশ সদস্য মোহাম্মদ শাহজাহান সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফোরকান ক্রিকেট দল ও দাদা গ্রুপ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ফোরকান ক্রিকেট দল। তবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোলতান ক্রিকেট দলকে ৫ উইকেটে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় দাদা গ্রুপ। ম্যাচে অসামান্য অবদানের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন সাইফুল ইসলাম রুবেল দাদা।

আয়োজক কমিটি জানিয়েছে, এবারের উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে ৩২ দলের দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট।
এছাড়াও সমাপনী দিনে দর্শকদের জন্য থাকছে, হাঁড়ি ভাঙা ও বালিশ খেলা, ঐতিহ্যবাহী মোরগ লড়াই, আকর্ষণীয় র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও সম্মাননা।

​নয়াপাড়ার এই নান্দনিক ক্রীড়া আয়োজনটি ইতিমধ্যে পুরো উপজেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় তরুণ প্রজন্মের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT