শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক সীমান্তে  আধুনিক প্রযুক্তি”র সুফল:  ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার  নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার  সীমান্তে  ৫ আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য,  ৩৯৫ লিটার অকটেন, ২ লাখ ইয়াবা উদ্ধার 

“ইসলামি শরীয়াহর আইন ছাড়া মুক্তি অসম্ভব”: কক্সবাজারে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে নেতৃবৃন্দ

মোহাম্মদ জুবায়ের / ১০২ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

“ইসলামি শরীয়াহর আইন ছাড়া মুক্তি অসম্ভব”: কক্সবাজারে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও নীতিহীনতার বিপরীতে এক আমূল পরিবর্তনের ডাক দিয়ে অনুষ্ঠিত হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখা আয়োজিত ‘রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’। সোমবার ( ৯ মার্চ) বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের লাবণী মোড় সংলগ্ন ‘কক্স কার্নিভাল’ মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।

ইফতার মাহফিলের আগে সংগঠনের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা সভাপতি মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর এর সভাপতিত্বে জেলা অনুষ্ঠিত ইফতার মাহফিলে
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ আলী বলেন,
“দেশের বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের জন্য শ্বাসরুদ্ধকর হয়ে দাঁড়িয়েছে। কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং আমরা চাই ইসলামি শরীয়াহর আইন বাস্তবায়ন করে একটি নীতিগত রাজনৈতিক পরিবর্তন। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হলে শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নেই। ইসলামি শাসনতন্ত্রই হতে পারে মুক্তির প্রকৃত মূলমন্ত্র।”
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর বলেন,”রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আর বর্তমান পরিস্থিতি আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের অধিকার হরণ করা হচ্ছে। আমরা কক্সবাজার জেলা শাখা থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার শপথ নিয়েছি যাতে দেশ ও দশের সেবা নিশ্চিত করা যায়।”

বক্তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নৈতিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, বর্তমান সংকট থেকে উত্তরণে ইমানি শক্তির পুনর্জাগরণ এবং রাজনৈতিক স্বচ্ছতা একান্ত প্রয়োজন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা মোঃ শোয়াইব, ক্বারি মাওলানা আবদুল খালেক নেজামী, মাওলানা নেজামুর রহমান সোলাইমানী, জেলা সাংগঠিনক সম্পাদক এডঃ রিদওযানুল কবির, শায়খুল হাদীস নুরুল ইসলাম সাদেক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি আবদুর রহমান আরেফী, জেলা নেতা আমানুল হক।দ্বীনব স্যগঠনের জেলা সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।

আলোচনা ও বৈঠক শেষে দেশ ও জাতির শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে শত শত নেতাকর্মী ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের অংশগ্রহণে এক ভ্রাতৃত্বপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT