মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
​ঘুমধুমে নয়াপাড়া যুব সমাজের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া উৎসবের জমকালো উদ্বোধন বালুখালীর কাস্টমস মোডে সস্ত্রীক শিক্ষক মোর্শেদের ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় তীব্র ক্ষোভ! ঈদ মুবারক। টেকনাফসহ দেশ- বিদেশ ও কারাগারে বন্দী সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ ভিশন সম্পাদক জাবেদ ইকবাল চৌধুরী। টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবিঃ  ২ টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আইস জব্দ:আটক-১  উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে আটক-১ অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবা উদ্ধার  টেকনাফে গণধর্ষণ মামলার  আসামি আটক  : মূল আসামি জিয়াবুল এখনো অধরা টেকনাফে বিএমইউজে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন মিয়ানমার সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে টহল জোরদার করেছে বিজিবি “ইসলামি শরীয়াহর আইন ছাড়া মুক্তি অসম্ভব”: কক্সবাজারে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে নেতৃবৃন্দ মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক-৩

সিলেটে ৩ দিনের কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পরিচিত সভা ও মিলনমেলা

প্রতিবেদকের নাম : / ১৬০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

সিলেটে ৩ দিনের কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পরিচিত সভা ও মিলনমেলা
প্রেস বিজ্ঞপ্তি : 
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কক্সবাজারে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম–এর বার্ষিক পিকনিক ও নবনির্বাচিত কমিটির পরিচিত সভা। তিন দিনের আনন্দ ভ্রমণে পূণ্যভূমি সিলেটে বসে এই সংগঠনের সদস্যদের মিলনমেলা।
‘সাগর তরঙ্গ জাগে চায়ের দেশে’এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এবারে ভ্রমণ করেন চায়ের দেশ সিলেটে। গত ২৬ জানুয়ারি (সোমবার) সকালে চট্টগ্রাম থেকে ট্রেনযোগে সিলেটে পৌঁছান সংগঠনের ব্যানারে অংশ নেওয়া সাংবাদিকদের একটি দল।
সাংবাদিকরা ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি এই তিন দিন সিলেটে অবস্থানকালে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি তারা সিলেটের তামাবিল সীমান্ত, জাফলং ও ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা ভ্রমণ করেন। এ সময় পর্যটন স্পটগুলোতে দেশ-বিদেশি পর্যটকদের ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে সাদাপাথর এলাকার স্বচ্ছ পানিতে গোসল করতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
ভ্রমণকালে টানা তিন দিন সিলেট নগরীর হোটেল আল আরবে অবস্থান করেন সাংবাদিকরা। পরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ট্রেনযোগে সিলেট ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন তারা। ৩০ জানুয়ারি (শুক্রবার) কক্সবাজারে পৌঁছে সফর শেষ করেন ভ্রমণ দলটি।
এরই মধ্যে বুধবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত হোটেল মেহমান রেস্টুরেন্টের কনফারেন্স রুমে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি সরওয়ার আলম শাহীনের সভাপতিত্বে এবং দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এস এম হানিফের সঞ্চালনায় সাধারণ সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জুনাইদ।
অনুষ্ঠানে আগত অতিথিদের বিশেষ সম্মাননা উপহার প্রদান করা হয় এবং সংগঠনের সদস্যদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের যুগ্ম সভাপতি স. ম. ইকবাল বাহার চৌধুরী, সাধারণ সম্পাদক হোবাইব সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ঐক্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT