মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক সীমান্তে  আধুনিক প্রযুক্তি”র সুফল:  ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার  নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার  সীমান্তে  ৫ আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য,  ৩৯৫ লিটার অকটেন, ২ লাখ ইয়াবা উদ্ধার  টেকনাফ আসছেন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ:  ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন  বিজিবি চেকপোস্ট প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ : টেকনাফে নারীসহ আটক-৩ টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি  : এক লাখ একাত্তর  হাজার দু”শ ইয়াবা উদ্ধার:   মাছ বোঝাই পিক-আপসহ আটক-২ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর ঘোষণা : মিয়ানমার- বাংলাদেশ সিমান্ত বানিজ্য সচল হলো আজ

র‍্যাবের জালে ৮ মামলার পলাতক আসামি  ডাকাত সর্দার আরিফ

নাফিস ইকবাল চৌধুরী / ১৪০ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

র‍্যাবের জালে ৮ মামলার পলাতক আসামি
ডাকাত সর্দার আরিফ
নাফিস ইকবাল চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজার সমুদ্র উপকূলের ডাকাত সর্দার আরিফ (৩২)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। ১ মার্চ রবিবার  দিবাগত রাতে কক্সবাজার পৌরসভা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আরিফ কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার চিহ্নিত অপরাধী ‘কসাই শাহাজাহান’-এর ছেলে। গ্রেপ্তারকৃত আরিফ একজন চিহ্নিত পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত নিম্নোক্ত ৮টি মামলার তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক ।
তিনি জানান, র‍্যাব-১৫ এর প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কুতুবদিয়ার ‘গুলির ধার’ নামক স্থানে ‘এফ.বি. অজুফা আক্তার মানু’ নামক একটি ফিশিং বোটে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত সর্দার আরিফের নেতৃত্বে ৮/১০ জনের একটি সশস্ত্র দল ফিশিং বোটটিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং তাদের বোট দিয়ে সজোরে ধাক্কা মারে। এই নৃশংস হামলায় বোটের কিশোর স্টাফ শাহাদাত হোসেন খোকন (১৭) ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। ডাকাত দল উক্ত বোট থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে পার্শ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিয়ে পালিয়ে যায়।
কিশোর শাহাদাত হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ   রাতে অভিযান চালিয়ে এই মূল ঘাতককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ আসামী উক্ত ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে র‍্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT