মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

বান্দরবানের ঘুমধুমে বিজিবি”র অভিযান :    ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১ 

নাফিস ইকবাল চৌধুরী / ১৯৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবানের ঘুমধুমে বিজিবি”র অভিযান :
৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
নাফিস ইকবাল চৌধুরী, কক্সবাজার  :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার  ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক মিয়ানমার  নাগরিককে আটক করেছে বিজিবি। সে উখিয়ার বালুখালী ৯ নম্বর (এফডিএমএন) ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,
২১ ফেব্রুয়ারি শনিবার  আনুমানিক সাড়ে ৫ টার সময়  কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি চৌকষ আভিযানিক টহলদল  গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাঁকড়া ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল উখিয়া বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে বছির আহম্মেদ (৫০)-কে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
এর আগে, ( ২০ ফেব্রুয়ারি) শুক্রবার  দিবাগত রাত আনুমানিক পৌনে ১০ টার সময়  ৩৪ বিজিবি এর  বাইশফাঁড়ী বিওপির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস  ইয়াবা জব্দ করে।
আটককৃত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার  নাগরিককে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে ।
ইয়াবা জব্দের ঘটনা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
————-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT