বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক সীমান্তে  আধুনিক প্রযুক্তি”র সুফল:  ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার  নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার  সীমান্তে  ৫ আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য,  ৩৯৫ লিটার অকটেন, ২ লাখ ইয়াবা উদ্ধার  টেকনাফ আসছেন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ:  ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন  বিজিবি চেকপোস্ট প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ : টেকনাফে নারীসহ আটক-৩ টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি  : এক লাখ একাত্তর  হাজার দু”শ ইয়াবা উদ্ধার:   মাছ বোঝাই পিক-আপসহ আটক-২ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর ঘোষণা : মিয়ানমার- বাংলাদেশ সিমান্ত বানিজ্য সচল হলো আজ

টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

নাফিস ইকবাল চৌধুরী / ৮১ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন প্রতিনিধি  :
টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযানে উদ্ধার হলো অপহৃত ৩ ভিকটিম।  উপজেলার সদর ইউনিয়নের করাচি পাড়া এবং হ্নীলা ইউনিয়নের পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার ১৬ এপ্রিল  রাতে  বিশেষ অভিযান পরিচালনা করে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত  ভিক্টিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। ​উদ্বারকৃতরা হচ্ছে
জাকির আহাম্মদ (৪২),  নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। এরা উভয় কক্সবাজার সদর ৪নং ওয়ার্ডের  লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়ার বাসিন্দা।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ এর
সহকারী পরিচালক( ল’ এন্ড মিডিয়া)
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,  ​গত ১০ এপ্রিল  শুক্রবার দুপুর ১ টার  সময় রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। পরবর্তীতে তাদেরকে সিএনজিযোগে রাজারছড়া এলাকার করাচী পাড়ার গহীন পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। অপহরণকারীরা ভিকটিমদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
​এই ঘটনায় ভিকটিমদের পরিবার গত ১২ এপ্রিল  কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১০১১ ও ১০১২)  করেন।  বিষয়টি র‍্যাব-১৫-কে অবহিত করা হলে র‍্যাব অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে।এক পর্যায়ে
​র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ এপ্রিল রাত সোয়া ৯ টার  সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচী পাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমদের ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জন ভিক্টিমকে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT