এসময় তিনি বলেন, বিজিবি সবসময় স্থানীয় জনসাধারণের পাশে রয়েছে এবং তাদের স্বার্থে কাজ করে যাচ্ছে। জনসাধারণের কল্যাণে মানবিক শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সীমান্তে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে মাছ শিকার করতে সমস্যায় পড়া ক্ষতিগ্রস্ত দরিদ্র জেলে পরিবারগুলোর কথা বিবেচনা করে বিজিবির নিজস্ব উদ্যোগে ১৩০ জেলে সদস্যদের মাঝে ৫ কেজি চাল, ডাল, চিড়া ও মুড়ি বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি বিওপির আওতাধীন এলাকায় চালু করা হবে।
পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে বিজিবিকে আরও উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজিবি প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করছে। জনসাধারণের সহযোগিতা ও উৎসাহ পেলে সদস্যরা আরও উচ্চ মনোবল নিয়ে কাজ করতে পারবেন।
এসময় তিনি চোরাকারবারিদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানান।