শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক সীমান্তে  আধুনিক প্রযুক্তি”র সুফল:  ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার  নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার  সীমান্তে  ৫ আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য,  ৩৯৫ লিটার অকটেন, ২ লাখ ইয়াবা উদ্ধার 

নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি

জাহাঙ্গীর আলম / ১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি
জাহাঙ্গীর আলম , টেকনাফ ভিশন  প্রতিনিধি :
বাংলাদেশ-মিয়ানমার বিভক্তকারী “নাফ নদী” থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে ধরে  নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী  আরাকান আর্মি বা এএ।
জেলেরা হলেন-টেকনাফ শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম, এবং সাবরাংয়ের লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুর আহমেদের ছেলে সাব্বির আহমেদ, গুরা মিয়ার ছেলে নুর আহমদ, মুকুল আলীর ছেলে গুরা মিয়া,নুরু মিয়ার ছেলে আব্দুল মোতালেব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন শাহপরীর দ্বীপের জেলে আরাফাত রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে ১০-১৫ টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় মিয়ানমার  সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৭ জন জেলেকে ধরে  নিয়ে যায়।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে জেলে আটকের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT