শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবিঃ  ২ টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আইস জব্দ:আটক-১  উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে আটক-১ অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবা উদ্ধার  টেকনাফে গণধর্ষণ মামলার  আসামি আটক  : মূল আসামি জিয়াবুল এখনো অধরা টেকনাফে বিএমইউজে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন মিয়ানমার সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে টহল জোরদার করেছে বিজিবি “ইসলামি শরীয়াহর আইন ছাড়া মুক্তি অসম্ভব”: কক্সবাজারে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে নেতৃবৃন্দ মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক-৩ টেকনাফে নৌবাহিনীর অভিযান:  সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান:  মালয়েশিয়ায় পাচারের জন্য  বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ উদ্ধার-৩২

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে আটক-১ অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবা উদ্ধার 

নাফিস ইকবাল চৌধুরী / ৪১ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে আটক-১
অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবা উদ্ধার
নাফিস  ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন রিপোর্ট  :
উখিয়া বালুখালী এলাকায় অভিযান চালিয়ে একট দেশিয় অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবাসহ মোঃ গফুর (৩১) নামের এক ব্যাক্তিকে আটক করেছে ৬৪ বিজিবি। আটক হওয়া ব্যাক্তি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার  আনজুমানপাড়া গ্রামের মোঃ আব্দুল সালাম এর ছেলে ।
১৭ মার্চ মঙ্গলবার  বিকাল ৪ টার সময়  বালুখালী বিওপি র একটি বিশেষ টহলদল  বাংলাদেশের অভ্যন্তরে ফাইসাখাল নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
তিনি জানান, (১৭ মার্চ) মঙ্গলবার  বিকাল ৫ টার সময় বালুখালী বিওপি র একটি বিশেষ টহলদল  বাংলাদেশের অভ্যন্তরে ফাইসাখাল নামক স্থানে একজন সন্দেহভাজন ব্যক্তি নৌকাযোগে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।  এসময় বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। সন্দেহভাজন ব্যক্তি বিজিবি র উপস্থিতি টের পেয়ে নৌকাসহ মিয়নমারের দিকে পালাবার চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি দল তাকে কেওড়া বাগানের ঘন জঙ্গলের ভিতরে  ঘিরে ফেলে এবং  নৌকা সহ আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে এবং তার নৌকাটি তল্লাশী করে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস  ইয়াবাসহ, ১টি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম আরও জানান, মাদক ও অস্ত্র সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT