রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

টেকনাফে নৌবাহিনীর অভিযান:  সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

নাফিস ইকবাল চৌধুরী / ২০১ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

টেকনাফে নৌবাহিনীর অভিযান:
সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন রিপোর্ট  :
টেকনাফে নৌবাহিনী অভিযান চালিয়ে
২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার অফিসিয়াল বাজার মূল্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা।তবে এসময় পাচারে জড়িয়ে কাউকে আটক করা যায়নি।
রবিবার (৮ মার্চ)  টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় এাই অভিযান পরিচালনা করে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)  এর সহকারী কর্তৃপক্ষ রেজা উল-করিম শাম্মী এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এসব তথ্য নিশ্চিত করেন।
এতে উল্লেখ করা হয়, নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। এমন খবরের  ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা হতে ২টি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়। এসময় উদ্ধারকৃত বস্তুাগুলো তল্লাশি করে ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লক্ষ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT