মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
​ঘুমধুমে নয়াপাড়া যুব সমাজের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া উৎসবের জমকালো উদ্বোধন বালুখালীর কাস্টমস মোডে সস্ত্রীক শিক্ষক মোর্শেদের ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় তীব্র ক্ষোভ! ঈদ মুবারক। টেকনাফসহ দেশ- বিদেশ ও কারাগারে বন্দী সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ ভিশন সম্পাদক জাবেদ ইকবাল চৌধুরী। টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবিঃ  ২ টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ আইস জব্দ:আটক-১  উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে আটক-১ অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার ইয়াবা উদ্ধার  টেকনাফে গণধর্ষণ মামলার  আসামি আটক  : মূল আসামি জিয়াবুল এখনো অধরা টেকনাফে বিএমইউজে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন মিয়ানমার সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে টহল জোরদার করেছে বিজিবি “ইসলামি শরীয়াহর আইন ছাড়া মুক্তি অসম্ভব”: কক্সবাজারে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিলে নেতৃবৃন্দ মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক-৩

বালুখালীর কাস্টমস মোডে সস্ত্রীক শিক্ষক মোর্শেদের ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় তীব্র ক্ষোভ!

আজিজুল হক রানা / ৯০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬

বালুখালীর কাস্টমস মোডে সস্ত্রীক শিক্ষক মোর্শেদের ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় তীব্র ক্ষোভ!

​আজিজুল হক রানা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
​উখিয়ারঘাট বালুখালী কাস্টম এলাকায় একদল সংঘবদ্ধ সন্ত্রাসীর বর্বরোচিত হামলার শিকার হয়েছেন ঘুমধুম জলপাইতলী এলাকার স্থানীয় বাসিন্দা ও সহকারী শিক্ষক মোর্শেদ। হামলায় শিক্ষক মোর্শেদ ও তার স্ত্রী উভয়েই গুরুতর আহত হয়েছেন। মোর্শেদ খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন।

২১ মার্চ, শনিবার আছরের নামাজের পর এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষক মোর্শেদ তার স্ত্রীকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়েছিলেন। তারা কাস্টমস স্টেশন (কাস্টম মোড) এলাকায় পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি আঘাতে তারা দুজনই রক্তাক্ত ও গুরুতর জখম হন। এসময় ৫ বছর বয়সী শিশু সন্তানও মারধরের শিকার হন বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত শিক্ষক দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন এবং এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT