শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক সীমান্তে  আধুনিক প্রযুক্তি”র সুফল:  ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার  নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার  সীমান্তে  ৫ আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য,  ৩৯৫ লিটার অকটেন, ২ লাখ ইয়াবা উদ্ধার  টেকনাফ আসছেন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ:  ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন  বিজিবি চেকপোস্ট প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ : টেকনাফে নারীসহ আটক-৩ টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি  : এক লাখ একাত্তর  হাজার দু”শ ইয়াবা উদ্ধার:   মাছ বোঝাই পিক-আপসহ আটক-২ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর ঘোষণা : মিয়ানমার- বাংলাদেশ সিমান্ত বানিজ্য সচল হলো আজ নাইক্ষ্যংছড়িতে চরম আর্থিক সংকট: বাড়ছে অপরাধপ্রবণতা, শঙ্কায় জনজীবন

টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

জাহাঙ্গীর আলম / ২৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক
জাহাঙ্গীর আলম, হোয়াইক্ষ্যং থেকে :
টেকনাফে  বিদেশি পিস্তলসহ তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নবী (৪০), নুরুল আমিন (২৯) ও মোহাম্মদ  শাহজাহান (৪৫)।
১৩ এপ্রিল সোমবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর
গরু বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।
তিনি বলেন, সোমবার  দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন  অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা তিনজনের মধ্যে মোহাম্মদ নবীর পায়ের উরুর অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে তারা এই অস্ত্র বহন করছিল।  তারা তিনজনই  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT