বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি 

প্রতিবেদকের নাম : / ৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি 
 হ্নীলা প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসকারী দরিদ্র ১৩০ জেলেদের মাঝে খাদ্যসামগ্রী সহায়ত  দিয়েছে ৬৪  বিজিবি।
মঙ্গলবার (২ জুন) বিকেলের দিকে উপজেলার  হ্নীলা বিওপি এর সম্মুখস্হ
সীমান্ত সড়কে  খাদ্য সামগ্রী বিতরণ করেন
 উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো: জহিরুল ইসলাম।
এসময় তিনি বলেন, বিজিবি সবসময় স্থানীয় জনসাধারণের পাশে রয়েছে এবং তাদের স্বার্থে কাজ করে যাচ্ছে। জনসাধারণের কল্যাণে মানবিক শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সীমান্তে  বিভিন্ন  সীমাবদ্ধতার কারণে মাছ শিকার করতে সমস্যায় পড়া ক্ষতিগ্রস্ত দরিদ্র জেলে পরিবারগুলোর কথা বিবেচনা করে বিজিবির নিজস্ব উদ্যোগে ১৩০ জেলে সদস্যদের মাঝে ৫ কেজি চাল, ডাল, চিড়া ও মুড়ি বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি বিওপির আওতাধীন এলাকায় চালু করা হবে।
পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে বিজিবিকে আরও উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিজিবি প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করছে। জনসাধারণের সহযোগিতা ও উৎসাহ পেলে সদস্যরা আরও উচ্চ মনোবল নিয়ে কাজ করতে পারবেন।
এসময় তিনি চোরাকারবারিদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্যও স্থানীয়দের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT