শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক সীমান্তে  আধুনিক প্রযুক্তি”র সুফল:  ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার  নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার  সীমান্তে  ৫ আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য,  ৩৯৫ লিটার অকটেন, ২ লাখ ইয়াবা উদ্ধার  টেকনাফ আসছেন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ:  ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন  বিজিবি চেকপোস্ট প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ : টেকনাফে নারীসহ আটক-৩ টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি  : এক লাখ একাত্তর  হাজার দু”শ ইয়াবা উদ্ধার:   মাছ বোঝাই পিক-আপসহ আটক-২ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর ঘোষণা : মিয়ানমার- বাংলাদেশ সিমান্ত বানিজ্য সচল হলো আজ নাইক্ষ্যংছড়িতে চরম আর্থিক সংকট: বাড়ছে অপরাধপ্রবণতা, শঙ্কায় জনজীবন কক্সবাজারে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  “সরকার খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে ‘

নাফ নদীতে  গুলিবিদ্ধ  দুই বাংলাদেশি জেলে 

জাহাঙ্গীর আলম / ২১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
oplus_0

নাফ নদীতে  গুলিবিদ্ধ  দুই বাংলাদেশি জেলে 
জাহাংগীর আলম , হোয়াইক্যং থেকে :
টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের পাশ থেকে   ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আহত জেলেরা হলেন, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মোহাম্মদ সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মোহাম্মদ ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)।
হোয়াইক্যং  ঝিমংখালী এলাকার স্হানীয় বাসিন্দা   ইমান হোসেন ঘটনার বিষয়ে  জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নাফ নদীতে নৌকাযোগে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জেলেদের লক্ষ্য করে আনুমানিক ১০–১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ ওইদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। তবে গুলিবর্ষণের সময় জেলেরা মিয়ানমার সীমান্তে অবস্থান করছিলেন নাকি বাংলাদেশের জলসীমার ভেতরে ছিলেন এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান,  দুই জেলে নাফনদীতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে  বলে শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT