শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ  হোয়াইক্যং পাহাড়ে ৬ কৃষক অপহৃত 

জাবেদ ইকবাল চৌধুরী / ২০৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
oplus_0

টেকনাফ  হোয়াইক্যং পাহাড়ে ৬ কৃষক অপহৃত 
জাবেদ ইকবাল চৌধুরী,টেকনাফ ভিশন
টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ করেছে সশস্ত্র ডাকাত দল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের মোহাম্মদ জমির (৩০), মোহাম্মদ মুন্না (২৫), মোহাম্মদ  আলম (৩০), মোহাম্মদ রফিক (৩৫), মোহাম্মদ মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান  শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং এর কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ে কৃষিকাজ করতে গেলে সশস্ত্র পাহাড়ি ডাকাতদলের সদস্যরা অস্ত্রের মুখে ৬ কৃষককে অপহরণ করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনাটি জানাজানি হলে অপহৃতদের পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এখনো তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ৬ জন অপহরণের খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT