সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

টেকনাফে ২৫ হাজার পিচ ইয়াবা সহ আটক-১০

জাবেদ ইকবাল চৌধুরী / ১৮৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

টেকনাফে ২৫ হাজার পিচ ইয়াবা সহ আটক-১০
টেকনাফ ভিশন :
টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এদের মধ্যে ৯ জন রোহিঙ্গা। আটককৃতরা হচ্ছেন টেকনাফ মহেশখালিয়া পাড়ার  আলী আহমেদের ছেলে বসির আহমেদ (৫০),
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের  হাসাব আলীর ছেলে   মুক্তার আহমেদ (৩৮),
হোসেন আহমেদের ছেলে মনির আহমেদ (২৫),
নূর আহমেদের ছেলে ওসিউল্লাহ (৩৬),
বদিরুজ্জামানের ছেলে ফেডান আলী (৩০),
মিয়া হোসেনের ছেলে  জিয়াউর রহমান (৪০),
মোহাম্মদের ছেলে হাবিবুর রহমান (৪৯),
ইসমাইলের ছেলে কামাল হোসেন (৪৩),
আবুল হাসানের ছেলে খাইরুল বাসার (১৯) ও
আব্দুল লতিফের ছেলে সেফায়েত উল্লাহ (৩১)।
শুক্রবার (৩০ জানুয়ারি)  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার  (২৯ জানুয়ারি)   দুপুর ১টায় টেকনাফ  কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা  টেকনাফ উপজেলার নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT