লোহাগাড়ায় বিশেষ অভিযান: ৪৫ জন অবৈধ রোহিঙ্গা আটক : রোহিঙ্গাদের ভুয়া এনআইডি কার্ড উদ্ধার:
লোহাগাড়া, চট্টগ্রাম।
৩০ জানুয়ারি ২০২৬ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি এবং উজিরভিটা এলাকায় যথাক্রমে লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্প, উপজেলা প্রসাশন এবং পুলিশ কর্তৃক অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের আটকের উদ্দেশ্যে একাধিক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে মোট ৩৯ জন রোহিঙ্গাদের (২২ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ১৫ জন শিশু) আরেকটি পৃথক অভিযানে আরো ৬ জন রোহিঙ্গাকে (পুরুষ) আটকপূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও, অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন একজন ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার বাসা হতে বেশ কিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র (NID), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন (FCN) কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়। বর্তমানে লোহাগাড়া থানার মাধ্যমে এরূপ ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সাথে জড়িত ব্যত্তিদের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।