বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

সেনাবাহিনীর অভিযান: দোহাজারী রেলস্টেশনে  অস্ত্রসহ সন্ত্রাসী আটক 

জাবেদ ইকবাল চৌধুরী / ২১৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সেনাবাহিনীর অভিযান:
দোহাজারী রেলস্টেশনে  অস্ত্রসহ সন্ত্রাসী আটক 
টেকনাফ ভিশন রিপোর্ট  :
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে  অস্ত্রসহ ইমরুল কায়েস নামক একজন সন্ত্রাসী’কে আটক  করেছে কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনী।
১ ফেব্রুয়ারি  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী ইউনিয়নের দোহাজারী রেল স্টেশন এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে যৌথবাহিনী ঘটনাস্থল হতে ১ টি এলজি, ১ টি ওয়ান শ্যুটার পিস্তল এবং অস্ত্র মেরামতের কিটসহ উক্ত  সন্ত্রাসী’কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র চন্দনাইশ থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT