সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

উখিয়ায় আরসা কমান্ডার লালুসহ গ্রেপ্তার -৩

জাবেদ ইকবাল চৌধুরী / ১৪৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

উখিয়ায় আরসা কমান্ডার লালুসহ গ্রেপ্তার -৩
টেকনাফ ভিশন রিপোর্ট :
কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন  আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)”র এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে দুজন শীর্ষ মাদক কারবারি । এ সময় দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার ( ৪ ফেব্রুয়ারী)  উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে  মাদক কারবারি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মিজান(৩৫) ও মনজুর আলমের ছেলে রাকিব( ১৮)কে গ্রেপ্তার করা হয়। একই দিন সকালে কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট) এর অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসা  কমান্ডার ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহিদ হোসেন প্রকাশ লালু (৩৮)কে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে তার আস্তানায় অভিযান চালিয়ে দুজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের বসতঘর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, বাংলা মদ, চুরি ও ডাকাতিতে ব্যবহৃত অবৈধ দেশীয় অস্ত্র—দা, চাপাতি, ওয়ার কাটার, পকেট নাইফসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এদিকে, একইদিন সকালে পৃথক এক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসা কমান্ডার জাহিদ হোসেন লালুকে কুতুপালং ক্যাম্প-১ (ওয়েস্ট) এর অভ্যন্তরে একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি ফাইভ স্টার পিস্তল উদ্ধার করা হয়।
সূত্র জানায়, জাহিদ হোসেন প্রকাশ লালু দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়াও সাবেক আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির নেতৃত্বে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সাথেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উখিয়া আর্মী ক্যাম্পের অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল ও উখিয়া-টেকনাফের ট্রান্সপোর্ট কমান্ডার লে. কর্নেল সায়মন সিকদার বলেন, পৃথকভাবে অভিযান পরিচালনা চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে৷ গ্রেপ্তারতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT