মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মদ্যপ ব্যক্তির এলোপাতাড়ি  গুলিতে শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম : / ২০৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে মদ্যপ ব্যক্তির এলোপাতাড়ি  গুলিতে শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ
টেকনাফ ভিশন রিপোর্ট  :
কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে মদ্যপ ব্যক্তির গুলিবর্ষণে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- হ্নীলা
আলীখালী ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
আহত বাংলাদেশিরা হলেন, হ্নীলা আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
তবে একটি সূত্র দাবি করেছে, আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল।এর একটু দূরে ধানের শীষ প্রতীক এর নির্বাচনী অফিসেও প্রচার গানের আসর চলছিল। ওই অবস্থায় স্হানীয় মাদককারবারী লাল জালাল ও হারুন মদ্যপ অবস্থায় গাড়ি যোগে মাতলামি করার এক পর্যায়ে তাদের ব্যবহৃত গুলি ছুড়ে। এলোপাতাড়ি গুলিতে ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হ্নীলা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT