মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

উখিয়ার মরিচ্যা–সোনার পাড়ায় দাঁড়িপাল্লার পথসভায় নূর আহমদ আনোয়ারী : ১২ ফেব্রুয়ারী উখিয়া-টেকনাফে নিরব ব্যালট বিপ্লব ঘটাবে নিরীহ জনতা

ছৈয়দ আলম / ১৩৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

উখিয়ার মরিচ্যা–সোনার পাড়ায় দাঁড়িপাল্লার পথসভায় নূর আহমদ আনোয়ারী :১২ ফেব্রুয়ারী উখিয়া-টেকনাফে নিরব ব্যালট বিপ্লব ঘটাবে নিরীহ জনতা

ছৈয়দ আলম, কক্সবাজার :

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে মরিচ্যা ও সোনার পাড়ায় অনুষ্ঠিত পৃথক দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই দুটি পথসভা জনসমুদ্রে পরিণত হয়। সভা থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্যে বয়কটের ঘোষণা দেন সাধারণ ভোটাররা-জেলা জামায়েতের আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর বিজয় নিশ্চিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
মরিচ্যা ও সোনার পাড়ায় আয়োজিত পৃথক পথসভাগুলোতে সকাল থেকে আশপাশের গ্রাম ও এলাকা থেকে মিছিল নিয়ে মানুষের ঢল নামে। নারী-পুরুষ, যুবক, শ্রমজীবী মানুষ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। চাঁদাবাজদের বয়কট করো, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দাও, আনোয়ারীর বিজয় নিশ্চিত—এমন স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।
সভায় বক্তারা বলেন, উখিয়া–টেকনাফ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতিতে অতিষ্ঠ। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুট করে একটি স্বার্থান্বেষী মহল রাজনীতি করছে, যা থেকে মুক্তি পেতে এবার ভোটের মাধ্যমে রায় দেওয়ার সময় এসেছে। তারা স্পষ্টভাবে ঘোষণা দেন, চাঁদাবাজদের সঙ্গে কোনো আপস নয়-বয়কটই হবে একমাত্র পথ।
জেলা জমায়েতের আমীর ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারী তাঁর বক্তব্যে বলেন, মরিচ্যা ও সোনার পাড়ার এই জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে—মানুষ আর অন্যায় মেনে নেবে না। আমি এমপি হতে চাই জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলার জন্য। উখিয়া–টেকনাফকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করাই আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সীমান্ত নিরাপত্তা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।
পথসভায় অংশ নেওয়া একাধিক ভোটার জানান, তারা দীর্ঘদিন ধরে অবিচার ও হয়রানির শিকার। মরিচ্যার এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা শান্তিতে থাকতে চাই। যারা চাঁদা ছাড়া কিছু বোঝে না, তাদের আর ভোট দেব না। আনোয়ারীর দিকেই আমাদের আস্থা।
সোনার পাড়ার এক তরুণ ভোটার বলেন, এই নির্বাচন আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই ভোট দেব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মরিচ্যা ও সোনার পাড়ার পৃথক এই দুটি পথসভা কক্সবাজার-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। মাঠপর্যায়ে জনসমর্থন ও ভোটারদের প্রকাশ্য অবস্থান ইঙ্গিত দিচ্ছে-এই আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর বিজয়ের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।
উখিয়া–টেকনাফের রাজনীতিতে এখন একটাই আলোচনা-পরিবর্তন। আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই এগিয়ে চলেছেন আনোয়ারী, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, এনসিপি কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন, ছাত্র আন্দোলনে অন্যতম ভুমিকা পালনকারী নারী নেত্রী জিনিয়া শারমিন রিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, উখিয়া–টেকনাফের মানুষ আর চাঁদাবাজি ও অনিয়মের রাজনীতি চায় না। তারা সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারীর নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT