শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে রিট করে স্বপদে বহাল চেয়ারম্যান ছৈয়দ আলম জাপান সরকার এবং ইউনিসেফ ১.৪ মিলিয়ন ডলার সহায়তার মাধ্যমে ৩৬,০০০ রোহিঙ্গা শিশুর স্বাস্থ্য, শিক্ষা এবং বেঁচে থাকার জন্য অংশীদারিত্ব করছে র‍্যাবের জালে ৮ মামলার পলাতক আসামি  ডাকাত সর্দার আরিফ মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় পৃথক স্থানে অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো, এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান কক্সবাজারে আইনজীবী সমিতির নির্বাচনে সর্বাধিক পদে জয়ী আ.লীগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো- স্বরাষ্ট্রমন্ত্রী সেন্টমার্টিন গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান:  ১৫ মানব পাচারকারী আটক:  পাচারের জন্য বন্দী নারী,  পুরুষ ও শিশুসহ ১৫৩ জন উদ্ধার সড়ক দূর্ঘটন্য় নয়াপাড়া এলাকার মৌলভী অলী উল্লাহর ইন্তেকাল জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদি”র জামিন

উখিয়ায় জামায়াতের জনসভা:  ‘এই নির্বাচন সাধারণ নয়, রক্তের দায় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে’—মুহাম্মদ শাহজাহান

ইমরান আল মাহমুদ / ৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

উখিয়ায় জামায়াতের জনসভা:
‘এই নির্বাচন সাধারণ নয়, রক্তের দায় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে’—মুহাম্মদ শাহজাহান
উখিয়া  প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, এই নির্বাচন শহীদ ওসমান হাদী, শহীদ মুগ্ধ ও শহীদ আবু সাঈদদের রক্তের ওপর দাঁড়িয়ে অনুষ্ঠিত হচ্ছে; জুলাই যোদ্ধারা প্রস্তুত রয়েছে, তারা ভোট ডাকাতদের রুখে দেবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে কক্সবাজারের উখিয়া কোটবাজার স্টেশনে উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ শাহজাহান ভোটারদের উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে কেন্দ্রের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না, কেন্দ্র পাহারায় থাকবেন; উখিয়া–টেকনাফে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই লক্ষ্য। তিনি বলেন, আসন্ন নির্বাচনে দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীদের তালিকায় রয়েছেন ডা. শফিকুর রহমান ও তারেক রহমান; একজন বিসিএস ক্যাডার, অন্যজন ইন্টারমিডিয়েট পাস—ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তারা কাকে চান। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে উখিয়া–টেকনাফে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ এবং ১১ দলীয় জোট সরকার গঠন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনসভায় কক্সবাজার জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, উখিয়া–টেকনাফে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য; নুর আহমদ আনোয়ারী টানা ২২ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই সময়ে এক টাকাও আত্মসাৎ করেননি—এমন দাবিও তুলে ধরেন বক্তারা। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু)  জিএস এস এম ফরহাদ, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী, শাহপুরী গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান ইয়াহিয়া, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শামশুল হক সারেক, কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী, উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ,শফিউল আলম খন্দকারসহ জামায়াত–শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By Azad Web IT