সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির বিজয় 

জাবেদ ইকবাল চৌধুরী / ২১৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারের ৪ টি আসনেই বিএনপির বিজয়

টেকনাফ ভিশন রিপোর্ট  :

কক্সবাজারে চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত চারজন প্রার্থীই কেন্দ্র ভিত্তিক পাওয়া ফলাফলে বিজয় লাভ করেছেন।

বৃহস্পতিবার রাতে ভোট কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী সবচেয়ে বড়ো ব্যবধানে জয়লাভ করেছেন কক্সবাজার- ১ চকরিয়া পেকুয়া আসনে বিএনপির স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে ৯৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

কেন্দ্র ভিত্তিক পাওয়া ফলাফলে
কক্সবাজার – ০১ ( চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) ২,২০,৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল ফারুক ( দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,২৪,৭২৬ ভোট।

কক্সবাজার-০২ ( কুতুবদিয়া-মহেশখালী ) আসনে
মোট ভোট কেন্দ্রঃ ১২৪ টি। সবকটি কেন্দ্রে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ( ধানের শীষ )- ১,২৫,২৬২ ভোট পেয়েছেন। জামায়াতে ইসলামীর মনোনীত দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ( দাঁড়িপাল্লা ) পেয়েছেন ৮৯,৬৩৪ ভোট।

কক্সবাজার-০৩ ( সদর, রামু ও ঈদগাঁও ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল ( ধানের শীষ )- ১,৮১,৪৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত শহীদুল আলম বাহাদুর ( দাঁড়িপাল্লা ) পেয়েছেন – ১,৫২,৯৯৪ ভোট।

কক্সবাজার-০৪ ( উখিয়া ও টেকনাফ ) আসনে মোট ১১৫ টি কেন্দ্রের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ৯২৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি (ধানের শীষ) পেয়েছেন ১,২২,৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মওলানা নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১,২১,৯৮০ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT