শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান : ডাকাতের কবল থেকে ৪ জেলে উদ্ধার :  বাহিনী প্রধান ডাকাত জাহাঙ্গীর ও তার ৮ সহযোগী আটক

নাফিস ইকবাল চৌধুরী / ১৭০ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযান :
ডাকাতের কবল থেকে ৪ জেলে উদ্ধার :

বাহিনী প্রধান ডাকাত জাহাঙ্গীর ও তার ৮ সহযোগী আটক

নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন  :
কক্সবাজারে অস্ত্র- গোলাবারুদসহ  ডাকাত  বাহিনী প্রধান জাহাঙ্গীর ও তার ৮ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এসময়  ডাকাতের কবলে পড়া ৪ জেলে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)  বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন,  (২৪ ফেব্রুয়ারি)  মঙ্গলবার বিকাল ৪ টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার  সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড কক্সবাজার
 ও মহেশখালী স্টেশনের সদস্যরা উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন আভিযানিক দল ১টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দেয়। এসময় বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করে এবং ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে, বোটিতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান ও  সহযোগীকে ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া পশ্চিম পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর ( ২৮) ও খোরশেদ (২৭),
মৃত বাদশা মিয়ার ছেলে আলাউদ্দিন ( ২২) ও  নেজাম উদ্দিন (২৩),  সোনাদিয়া পশ্চিম পাড়ার গিয়াসউদ্দিনের ছেলে নজরুল (২০), জামাল হোসেনের ছেলে আরিফ (২৫), গোরাকঘাটা চরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবুল হোসেন (২৯),কক্সবাজার সদরের দক্ষিণ কলাতলী শুকনাছড়ি চরপাড়ার  বশির আলমের ছেলে আমির খান (২৮),জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া রানা (২৩)।
এসময় ডাকাতের কবলে পড়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া  জেলেরা হচ্ছে চট্টগ্রামের বাঁশখালী মুন্সীগির   মৃত রাজ্জাক”র ছেলে মোঃ হারুন ( ৩৮), বাদালিয়ার  নূর আহমেদ”র ছেলে আবু সালেক ( ২৮),  মধ্যামপাড়ার দানু মিয়ার ছেলে  মোঃ আলমগীর ( ৩৫) ও মৃত নবাব আলীর ছেলে আবদুল্লাহ ( ৩৫)।
উদ্ধারকৃত জেলে ও বোট এবং জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন)
সাব্বির আলম সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT