শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

চকরিয়ায় পৃথক স্থানে অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো, এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান

মো. সাইফুল ইসলাম খোকন / ১৫৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

চকরিয়ায় পৃথক স্থানে অভিযানে
বিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো, এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান
মো. সাইফুল ইসলাম খোকন, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযানবিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো করা এবং এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান অব্যাহত রয়েছে। পৃথক দুই দিনে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ, ড্রেজার ও পাইপলাইন অকেজো করা এবং এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) চকরিয়া পৌরসভার আমাইন্যার চর এলাকায় অভিযান চালিয়ে দুইটি স্পটে আনুমানিক ২ লাখ ৫০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ সময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি বড় ড্রেজার ও বড় পাইপলাইন অকেজো করে দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত বালু আগামী ০২ মার্চ ঘটনাস্থলেই উন্মুক্তভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

একই সাথে পৃথকভাবে ১মার্চ উত্তর হারবাং এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোরশেদ আলম মানিক নামের এক ব্যক্তিকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময়ও বালি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি মেশিন জব্দ এবং পাইপলাইন অকেজো করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব বলেন, অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। পাশাপাশি কেউ যদি অবৈধ বালি উত্তোলনের জন্য জমি ব্যবহারের সুযোগ দেন, দাগ ও খতিয়ান অনুযায়ী সংশ্লিষ্ট ভূমির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, নদী ও চরাঞ্চলে লাগামহীন বালি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের ধারাবাহিক অভিযান পরিবেশ সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT