মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক সীমান্তে  আধুনিক প্রযুক্তি”র সুফল:  ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার  নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার  সীমান্তে  ৫ আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য,  ৩৯৫ লিটার অকটেন, ২ লাখ ইয়াবা উদ্ধার  টেকনাফ আসছেন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ:  ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন  বিজিবি চেকপোস্ট প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ : টেকনাফে নারীসহ আটক-৩ টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি  : এক লাখ একাত্তর  হাজার দু”শ ইয়াবা উদ্ধার:   মাছ বোঝাই পিক-আপসহ আটক-২ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর ঘোষণা : মিয়ানমার- বাংলাদেশ সিমান্ত বানিজ্য সচল হলো আজ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো- স্বরাষ্ট্রমন্ত্রী

জাবেদ ইকবাল চৌধুরী / ১১২ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো- স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফ ভিশন ডেস্ক :ঢাকা (০১ মার্চ, ২০২৬ খ্রি.):

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৩ দিনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। তিনি বলেন, ভালো একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসে; মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে। এসব কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। তিনি আরো বলেন, নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বলেছি ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার ভিতরে সমস্ত অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে। সেখানে ২৪ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রী বলেন, আরো দু’তিনটা এরকম ঘটনা ঘটেছে। সবগুলো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতারে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা গণক নই যে ঘটনা ঘটার আগে আমরা সেটা জানবো। কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে মানুষের দেখার বিষয়। আমরা জনগণকে সেটা দেখাতে পেরেছি।

মন্ত্রী আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর এ বিষয়ে জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে। তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি- তদন্তের দায়িত্ব আমাদের। আমরা যেকোনো ঘটনায় খুব দ্রুত তদন্তের মধ্য দিয়ে আদালতে চার্জশিট দাখিল করবো যাতে ন্যায়বিচারের নিশ্চিত করা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩ টার মতো অধ্যাদেশ জারি হয়েছে। এর মধ্যে কতগুলো স্পর্শকাতর অধ্যাদেশ রয়েছে। মন্ত্রী বলেন, জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পার্লামেন্টের নিয়ম অনুসারে সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে-সেটিও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোন কোনগুলো তাদের হয়তো প্রয়োজন হবে না, তামাদি হয়ে যাবে তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। তিনি বলেন, সে বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। আশা করি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এ বিষয়ে অবহিত হবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT