বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

হাইকোর্টে রিট করে স্বপদে বহাল চেয়ারম্যান ছৈয়দ আলম

ইমরান আল মাহমুদ / ২০৩ বার পড়া হয়েছে
আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

হাইকোর্টে রিট করে স্বপদে বহাল চেয়ারম্যান ছৈয়দ আলম

নিজস্ব প্রতিবেদক;
হাইকোর্টে রিট করে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম। তিনি সর্বশেষ ইউপি নির্বাচনে সরকারিভাবে জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন।
২০২৪ সালের অভ্যুত্থানের পর তাকে পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় রিট দায়ের করলে হাইকোর্ট তার পক্ষে আদেশ দেন।
বৃহস্পতিবার( ৫ মার্চ) সকাল থেকে তিনি জালিয়াপালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান কক্ষে যোগদান করেন। এসময় প্রশাসনিক কর্মকর্তা নুর মো. তারিকুল ইসলামসহ ইউপি সদস্যরা তাকে স্বাগত জানান।
চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম বলেন, “আমি আইন ও আদালতের প্রতি আস্থা রেখেই ন্যায়বিচার চেয়েছিলাম। হাইকোর্টের রায়ে জনগণের ভোটের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো। ইউনিয়নবাসীর সেবা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। সব ভেদাভেদ ভুলে উন্নয়ন ও সুশাসনের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT