রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মিয়ানমারে পাচারকালে  আলু,  ডিজেলসহ আটক-১০

নাফিস ইকবাল চৌধুরী / ১২২ বার পড়া হয়েছে
আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মিয়ানমারে পাচারকালে  আলু,  ডিজেলসহ আটক-১০
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন রিপোর্ট  :
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। ( ২৯ মার্চ )  রবিবার সকাল ৮ টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ মালামালসহ তাদের  আটক  করা হয়।
আটককৃতরা হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার আমির হামজা”র ছেলে করিম উল্লাহ (৩৬) (মাঝি), মহেশখালী শিপাহীর পারার মৃত অছিউর রহমানের ছেলে নবীর হোসেন (৩৮), কালারমার ছড়ার আব্দুর রহমানের ছেলে মো: সোহেল (২২), চকরিয়ার দক্ষিন মেদা কচ্ছপিয়া এলাকার মো: হোসাইনের ছেলে মো: শাহজাহান (৪২), চট্টগ্রামে বাঁশ খালী উপজেলার পশ্চিম বড়ঘোনা গন্ডা মারার আব্দুর রহমানের ছেলে আজিজুল হক (২০), আবু বক্করের ছেলে মো: গিয়াস উদ্দিন (৩২), আব্দুল কাদেরের ছেলে
মো: এবাদুল ইসলাম (২২), মোজাহার মিয়ার ছেলে নুরুল আবছার (২৫),  আব্দুল জব্বারের ছেলে আব্দুর রহিম (২৪) ও ভোলা তজুমদ্দিন উপজেলার শিবপুরের  ফারুক মাঝির ছেলে মো: রুবেল (২৬) ।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযান চলাকালীন চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায়  সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য  বহনকৃত প্রায় ১১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উক্ত  মিডিয়া কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT