সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য  বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

নাফিস ইকবাল চৌধুরী / ১৯২ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য  বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
জাবেদ ইকবাল চৌধুরী,টেকনাফ ভিশন রিপোর্ট  :
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এদের মধ্যে ৬ জন নারী ও ১ কন্যাশিশু।
মঙ্গলবার (৩১ মার্চ)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরী এলাকার একটি বসত বাড়িতে আটকে রেখেছে। উক্ত  তথ্যের ভিত্তিতে, গত (৩০ মার্চ)  সোমবার বিকাল ৪ টায় টেকনাফ  কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা  উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে  উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান লেঃ কমান্ডার বিএন
সাব্বির আলম সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT