বান্দরবান জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আবুল কালাম সভাপতি ও আবু জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত
আজিজুল হক রানা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
বান্দরবান জেলা আইনজীবী সমিতির ২০২৬ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জনাব মুহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে জনাব আবু জাফর নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে জনাব বাসিংথুয়াই মার্মা, সহ-সাধারণ সম্পাদক পদে জনাব মো: কাজী সালাউদ্দীন কাদের প্রিন্স এবং অর্থ সম্পাদক পদে জনাব মো: মুজাহিদুল ইসলাম জয়লাভ করেছেন।
অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন— পাঠাগার সম্পাদক জনাব মুহা: শাহনেওয়াজ চৌধুরী, আইটি সম্পাদক জনাব মো: আনোয়ার হোসেন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জনাব জিয়াউল হক। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব উচাউমং মার্মা (সদস্য-১), জনাব আবদুল্লাহ আল মামুন (সদস্য-২) এবং জনাব রাজীব চন্দ্র ধর (সদস্য-৩)।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, নির্বাচন কমিশনার-০১ এ্যাডভোকেট উম্যসিং মার্মা এবং নির্বাচন কমিশনার-০২ এ্যাডভোকেট একরাম উদ্দিন।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে সমিতির সাধারণ সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবী ও বিচারপ্রার্থীদের স্বার্থ রক্ষায় এবং বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।