শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

বান্দরবান জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আবুল কালাম সভাপতি ও আবু জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত

আজিজুল হক রানা / ১৮৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বান্দরবান জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আবুল কালাম সভাপতি ও আবু জাফর সাধারণ সম্পাদক নির্বাচিত

​আজিজুল হক রানা, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
​বান্দরবান জেলা আইনজীবী সমিতির ২০২৬ খ্রিস্টাব্দের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।

​ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জনাব মুহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে জনাব আবু জাফর নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে জনাব বাসিংথুয়াই মার্মা, সহ-সাধারণ সম্পাদক পদে জনাব মো: কাজী সালাউদ্দীন কাদের প্রিন্স এবং অর্থ সম্পাদক পদে জনাব মো: মুজাহিদুল ইসলাম জয়লাভ করেছেন।

​অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন— পাঠাগার সম্পাদক জনাব মুহা: শাহনেওয়াজ চৌধুরী, আইটি সম্পাদক জনাব মো: আনোয়ার হোসেন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জনাব জিয়াউল হক। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব উচাউমং মার্মা (সদস্য-১), জনাব আবদুল্লাহ আল মামুন (সদস্য-২) এবং জনাব রাজীব চন্দ্র ধর (সদস্য-৩)।

​নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, নির্বাচন কমিশনার-০১ এ্যাডভোকেট উম্যসিং মার্মা এবং নির্বাচন কমিশনার-০২ এ্যাডভোকেট একরাম উদ্দিন।

​ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে সমিতির সাধারণ সদস্যরা অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ আইনজীবী ও বিচারপ্রার্থীদের স্বার্থ রক্ষায় এবং বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT