শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি  : এক লাখ একাত্তর  হাজার দু”শ ইয়াবা উদ্ধার:   মাছ বোঝাই পিক-আপসহ আটক-২

নাফিস ইকবাল চৌধুরী / ১৬৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি  :
এক লাখ একাত্তর  হাজার দু”শ ইয়াবা উদ্ধার:
মাছ বোঝাই পিক-আপসহ আটক-২
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন রিপোর্ট  :
টেকনাফের মেরিন ড্রাইভ চেকপোস্টেে
১ লক্ষ ৭১ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এসময় মাছ বহনকারী পিকআপসহ দুজন পাচারকারীকেও আটক করা হয়।  এরা হচ্ছে টেকনাফের নতুন পল্লান পাড়া ৪ নং ওয়ার্ডের মৃতঃ মন্তাজের ছেলে
মোঃ ফিরোজ (৩৫) ও নাইটংপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ ফয়সাল (২০)।
মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে  ৭ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এসব উদ্ধার করে বলে জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,
বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের  শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা (৭ এপ্রিল)
মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে মাছ বোঝাই মিনি পিকআপে থাকা মাছের ড্রামের মধ্যে কালো/খাকী স্কচ টেপ দ্বারা প্যাঁচানো ২০টি পোটলা থেকে ১,৭১,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পিকআপের চালক মোঃ ফিরোজ (৩৫) ও হেলপার মোঃ ফয়সাল (২০)-কে আটক করা হয় এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত মাছ বোঝাই মিনি পিকআপটিও জব্দ করা হয়।
জানা যায়, উল্লেখিত ইয়াবাগুলো টেকনাফ লামা বাজার হতে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে ডেলিভারী করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান  বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT