টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি : এক লাখ একাত্তর হাজার দু”শ ইয়াবা উদ্ধার: মাছ বোঝাই পিক-আপসহ আটক-২
নাফিস ইকবাল চৌধুরী
/ ১৬৩
বার পড়া হয়েছে
আপডেট সময় :
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
নিউজটি শেয়ার করে দিন
টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি :
এক লাখ একাত্তর হাজার দু”শ ইয়াবা উদ্ধার:
মাছ বোঝাই পিক-আপসহ আটক-২
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন রিপোর্ট :
টেকনাফের মেরিন ড্রাইভ চেকপোস্টেে
১ লক্ষ ৭১ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এসময় মাছ বহনকারী পিকআপসহ দুজন পাচারকারীকেও আটক করা হয়। এরা হচ্ছে টেকনাফের নতুন পল্লান পাড়া ৪ নং ওয়ার্ডের মৃতঃ মন্তাজের ছেলে
মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এসব উদ্ধার করে বলে জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,
বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শীলখালী চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা (৭ এপ্রিল)
মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনি পিকআপ বিজিবির শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে মাছ বোঝাই মিনি পিকআপে থাকা মাছের ড্রামের মধ্যে কালো/খাকী স্কচ টেপ দ্বারা প্যাঁচানো ২০টি পোটলা থেকে ১,৭১,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পিকআপের চালক মোঃ ফিরোজ (৩৫) ও হেলপার মোঃ ফয়সাল (২০)-কে আটক করা হয় এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত মাছ বোঝাই মিনি পিকআপটিও জব্দ করা হয়।
জানা যায়, উল্লেখিত ইয়াবাগুলো টেকনাফ লামা বাজার হতে সংগ্রহ করে ঢাকায় যাত্রাবাড়ীতে ডেলিভারী করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।