রবিবার, ৩১ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিজিবি চেকপোস্ট প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ : টেকনাফে নারীসহ আটক-৩

নাফিস ইকবাল চৌধুরী / ১৩২ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিজিবি চেকপোস্ট প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ : টেকনাফে নারীসহ আটক-৩
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন  প্রতিনিধি :
টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের
শীলখালীতে প্রাইভেট কারযোগে ইয়াবা পাচারকালে  ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী গ্রেফতার করেছে উখিয়া ৬৪ বিজিবি।
গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ শাহপরীর দ্বীপ  উত্তর পাড়ার বাসিন্দা মৃতঃ হাবিবুর রহমান এর ছেলে কার চালক মোঃ মাসুদ শরিফ (২২) এবং কক্সবাজার শহরের  সমিতিপাড়ার বাসিন্দা মৃতঃ সফিকুল ইসলাম”র  মেয়ে  বিউটি (২৭) ও মৃতঃ আব্দুর রশিদ”র  মেয়ে মাহিম (১৯)।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: জহিরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়,  ১০ এপ্রিল শুক্রবার  ভোরবেলা সাড়ে ৩ টার সময়  টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট-কার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ  তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে প্রাইভেট-কারের তেলের টাংকির ভিতরে কালো ও খাকী কসটেপ দ্বারা প্যাঁচানো ২১টি পোটলা পাওয়া যায়।
যা গণনা করে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারের কাজে জড়িত
কার চালক মোঃ মাসুদ শরিফ,  যাত্রী  বিউটি  ও  মাহিমকে আটক  করা হয়। এ ছাড়া
জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট-কারসহ ৩টি এ্যান্ড্রেয়ড মোবাইল।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য  টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT