শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক সীমান্তে  আধুনিক প্রযুক্তি”র সুফল:  ৮ লক্ষ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার  নাইক্ষ্যংছড়ি- মিয়ানমার  সীমান্তে  ৫ আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য,  ৩৯৫ লিটার অকটেন, ২ লাখ ইয়াবা উদ্ধার  টেকনাফ আসছেন  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ:  ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন  বিজিবি চেকপোস্ট প্রাইভেটকারসহ ৪২ হাজার পিচ ইয়াবা জব্দ : টেকনাফে নারীসহ আটক-৩ টেকনাফ-কক্সবাজার সড়কের বিজিবি চেকপোস্টে তল্লাশি  : এক লাখ একাত্তর  হাজার দু”শ ইয়াবা উদ্ধার:   মাছ বোঝাই পিক-আপসহ আটক-২ টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রীর ঘোষণা : মিয়ানমার- বাংলাদেশ সিমান্ত বানিজ্য সচল হলো আজ নাইক্ষ্যংছড়িতে চরম আর্থিক সংকট: বাড়ছে অপরাধপ্রবণতা, শঙ্কায় জনজীবন

মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নাফিস ইকবাল চৌধুরী / ১৭ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে —
টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফসহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানবপাচার ও মাদক নিয়ন্ত্রণে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, মাদক এখন একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যা দেশের যুবসমাজকে মারাত্মকভাবে বিপথগামী করছে। এ কারণে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফ এজাহার সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে ঢাকা ও টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের কালি শুকানোর আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি। বিএনপি যা বলে, তা করে। কৃষকই দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষি কার্ড বিতরণের মাধ্যমে তাদের উন্নয়নে একটি ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদকবিরোধী অবস্থানের পাশাপাশি অনলাইন জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, অনলাইন জুয়া উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে সরকার ইতোমধ্যে গবেষণা কার্যক্রম শুরু করেছে, যাতে বাস্তবসম্মত ও টেকসই সমাধান বের করা যায়।
মানবপাচার প্রসঙ্গে তিনি বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এসব এলাকায় মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পয়েন্ট ব্যবহার করে এসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো চিহ্নিত করে সুসংগঠিত ও পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, সরকার মানবপাচার বন্ধে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
সবশেষে গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক ও সময়োপযোগী তথ্য সরবরাহ করা হলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা জোরদার করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কক্সবাজার
জেলা প্রশাসক আবদুল মান্নান এর সভাপতিত্বে  উক্ত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কক্সবাজার-৪ আসনের সাংসদ শাহজাহান চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য  আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য  লুৎফুর রহমান কাজল ,  বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ,  পুলিশ সুপার সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকা ও টেকনাফ স্হল বন্দর পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT