সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার 

নাফিস ইকবাল চৌধুরী / ২০৬ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


ছবি : রবিউল আলম
টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার
নাফিস ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন  প্রতিনিধি :
টেকনাফে ৩ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার  বাহারছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শিলখালী তুলাতলী পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।  এদের মধ্যে স্হানীয় নুরুল কবির এর  ছেলে মুজিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানান নিহতের পিতা। অপর দুই জন স্হানীয় রুহুল আমিন এর ছেলে রবিউল আলম ও নুরুল ইসলাম এর ছেলে নুরুল বশর ওরফে  কালানিকে ঘটনাস্হল থেকে ২১ এপ্রিল মঙ্গলবার সকালে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহত
তিন যুবককে  জবাই করে হত্যা করছে দুর্বৃত্তরা।
গতকাল ২০ এপ্রিল (সোমবার) রাত আটটায় স্থানীয় মুর্শেদ,  মুজিব,রবিউল, নুরুল বশর প্রকাশ কালানিসহ মোট পাঁচজনকে গভীর পাহাড়ে নিয়ে যায় একটি অপারাধী চক্র। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পরে।
এই ঘটনার পরদিন সকালেই শিলাখালীর পাহাড়ি এলাকায় তিনজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় একদল পুলিশ নিয়ে দু’জনকে ঘটনাস্থল থেকে মৃত উদ্ধার এবং মুজিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
এদিকে স্থানীয় ৩ নং  ইউপি সদস্য আমান উল্লাহ ও ৪ নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কাদের বিষয়টি নিয়ে বলেন, গত কিছুদিন আগে স্থানীয় এক শীর্ষ ডাকাত নুরুল আলম প্রকাশ কালা বদাকে ধরে পুলিশে দেওয়ার রেষ ধরে এই ঘটনা সংগঠিত হতে পারে বলে স্হানীয়রা ধারণা করছেন। কারণ কালাবদা ডাকাতকে আটকের পর থেকে ডাকাত মুর্শেদ গ্রুপ ও কালাবদা গ্রুপের সদস্যদের মধ্যে বিরোধ -দ্বন্দ্ব দেখা দেয়। একারনেই তাদের তিনজনকেই কালা বদার ডাকাতদল মিলেই হত্যা করছে বলে ধারণা করা হচ্ছে । এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে  বলেন, যে তিনজন হত্যা হয়েছে তাদের দু’জন চিহ্নিত মানবপাচারকারী ও নানা অপরাধে জড়িত। পাশাপাশি একইভাবে হত্যাকান্ডটি ঘটিয়েছে অন্য আরেকটি চিহ্নিত ডাকাত, অপহরণকারী, মানবপাচারকারী অপরাধী গ্রুপ। তারা দুপক্ষের মধ্যে কোন একটা ক্লেশ ধরেই এই হত্যাকান্ডটি ঘটেছে।
শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস  বলেন, ”  প্রাথমিকভাবে এটি একটি ডাকাত দলের অভ্যান্তরীন বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি কারণেই হত্যা কান্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে । আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করছি। তবে কী কারণে হত্যাকান্ড হয়েছে তা এখনও বলা  যাচ্ছেনা।  তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পেলে পরে জানানো হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT