সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে — টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফে বিদেশি পিস্তল সহ তিন রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল

প্রতিবেদকের নাম : / ২৫০ বার পড়া হয়েছে
আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার :
কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল
টেকনাফ ভিশন সাবরাং  প্রতিনিধি :
টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ  কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ রাসেল (৩৫) ওরফে ডন রাসেলকে আটক করেছে কোস্ট গার্ড। সে উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার আব্দুল গফুরের ছেলে।
শনিবার (২৫ এপ্রিল)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার সিকদার পাড়া সংলগ্ন এলাকায় (২৫ এপ্রিল)  শনিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড টেকনাফ  স্টেশন কমান্ডার  গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের তাজা গোলা ও ৩ টি দেশীয় অস্ত্রসহ  কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ রাসেল (৩৬) ওরফে ডন রাসেল আটক করে।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার আরাফাত হোসেন, (এক্স), বিএন এক
ব্রিফিং এ  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডন রাসেল স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে  মাদক, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে  ।
এছাড়াও, সে এলাকায় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল।
তাকে ইতঃপূর্বেও বেশ কয়েকবার টেকনাফ মডেল থানা পুলিশ  বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করলেও বার বার জামিনে এসে অপকর্মে জড়িয়ে পড়ে।
তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্রের মোট ৮ টি মামলা রয়েছে।
জব্দকৃত অস্ত্র ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT