বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

সেন্টমার্টিন  ও টেকনাফ সী-বিচ বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

জাবেদ ইকবাল চৌধুরী / ২৬৯ বার পড়া হয়েছে
আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সেন্টমার্টিন  ও টেকনাফ সী-বিচ বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ ভিশন  :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফে নবসৃজিত সী-বিচ বিওপি উদ্বোধন করেছেন।
গত মঙ্গলবার  ২৭ জানুয়ারি  সেন্টমার্টিন বিওপি উদ্বোধন করেন নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
অধিনায়ক লে. কর্নেল মোঃ হানিফুর রহমান।
তিনি জানান,
যেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। দায়িত্বরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই  বিওপি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।
পরে বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন এই সী-বিচ বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সেখানে অবস্থানরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তা দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল  সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়; বর্তমানে উক্ত বিওপি উদ্বোধন করার মধ্য দিয়ে চূড়ান্তভাবে সেন্টমার্টিন বিওপির  কার্যক্রমের পূর্ণাঙ্গ যাত্রা শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT