রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তের দরিদ্র জেলেদের মাঝে খাদ্য সহায়তা দিলো ৬৪ বিজিবি  নাফনদীতে সক্রিয় মিয়ানমার কেন্দ্রিক  সশস্ত্র গোষ্ঠী : বিজিবি আটক করেছে ২ জন রোহিঙ্গা  টেকনাফের কূলে এসে গুলি ছুড়ে ছিনিয়ে নিলো  ইয়াবাভর্তী নৌকা!  রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত টেকনাফে টিটিপি সম্পৃক্ততায় রোহিঙ্গা  যুবক আটক নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি আরাকান আর্মির জন্য সিমেন্ট পাঠাচ্ছে রোহিঙ্গা পাচারকারী!   ৯ শ বস্তা সিমেন্ট জব্দ : চক্র প্রধানসহ আটক -১৪  টেকনাফে বিদেশি পিস্তল, গুলি উদ্ধার : কোস্ট গার্ডের জালে ধরা পড়লো  ৮ মামলার আসামি  ডন রাসেল টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারীকে আটক  টেকনাফে কালাবদা ও মুর্শেদ  ডাকাত গ্রুপের দ্বন্দ্ব :  ৩ জনের মরদেহ উদ্ধার  টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান:  অপহৃত ৩ ভিকটিম উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত

ইমরান আল মাহমুদ / ৬৫ বার পড়া হয়েছে
আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে  সন্ত্রাসী বাহিনী প্রধান হালিম নিহত

ইমরান আল মাহমুদ , টেকনাফ ভিশন উখিয়া   প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে  সন্ত্রাসীদের গুলিতে বাহিনী প্রধান হালিম  রোহিঙ্গা নিহত হয়েছে । মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিবাদমান দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা কেফায়েত উল্লাহ হালিম। সে হালিম গ্রুপের প্রধান বলে জানা যায়।
এপিবিএন সূত্রে জানা যায়, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট থেকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল যোগে নিজ নিজ শেডে ফেরার পথে ক্যাম্প-৮ ইস্টের এ-৩২ ব্লক এবং ৭নং ক্যাম্পের মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে  প্রস্তুতি নিয়ে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। আকস্মিক এই হামলায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় কেফায়েত উল্লাহ হালিম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ৭ নম্বর ক্যাম্পের এফ-২ ব্লকের বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় একই ক্যাম্পের এ-৪ ব্লকের তোফাইল আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৭) ও জি ব্লকের নুর মোহাম্মদ আহত হয়েছেন। তাদেরকে প্রথমে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে ফ্রেন্ডশীপ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, “ঘটনার সংবাদ পেয়ে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অজ্ঞাতনামা সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্যাম্প এলাকায় পুলিশী অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এজাতীয় আরো সংবাদ দেখুন
Developed By AZAD WEB IT